120Log inSign up
by Priyanka Bhuiyaঅমাবস্যা - ৩
Details

মাঝে মাঝে আড়ম্বরহীনতার আবশ্যিকতা প্রকট হয়,

জেনো, বিষাদের আঁধার অমাবস্যার থেকেও গাঢ়তর,

দু'চোখ বেয়ে ঝরে পড়ে ধ্বংসের বিবর্ণ কথামালারা!

ওই ভায়োলিনের বুকের ছড় টানা দগদগে লাল দাগ -

নিথর দৃশ্যপটের ব্যবচ্ছেদ, আত্মাহুতির এই এপিটাফ,

সমাধিতে পড়ে থাকে দহনে ঝলসে যাওয়া খন্ডচিত্র;

খোদাই করা হরফের সব মলিনতা বৃষ্টি ধুইয়ে দেয়,

রাতভর সমাধিফলক জুড়ে চলে অমাবস্যা উৎসব।

Loading comments…