120Log inSign up
by Paramita Basakভালবাসা
Details

নিয়ম মেনে ভালোবাসা

সেও কি আবার হয়,

সব ই তো মনের খেলা

আর কিছু ই নয়।

মন যাকে নিজের মানে

তার কাছেতেই রয়, 

ভুলতে কভু পারে না তারে

যত দূরেই যায়।

ভালোবাসা র মানুষ টাকে

কাছে পেতে চায়,

প্রতি ক্ষনে তাকে যেন

দুচোখে হারায়।

ভালোবাসার দিনটি 

আবার মনে করিয়ে দেয়,

নতুন করে পুরানো কথা

ফিরে ফিরে ধায়।

Loading comments…