120Log inSign up
by Md Bakibillahবিবর্ণ:
Details

তুমি বল্লে এই নাও, একমুঠো রং এনেছি তোমার জন্যে

আমি বল্লাম, কই দাও রং দেখি ...

তুমি মুঠো আলগা করলে খিল্ খিল্ হেঁসে....

দেখি রংহীন বিবর্ণ তালু !


তুমি বল্লে খুঁজে নাও রং....

বলেই ছুটে চলে গেলে আড়ালে ।

আমি বিবর্ণতার মধ্যে রং খুঁজতে লাগলাম.......


হঠাৎ ফিরে এলে তুমি আবার,

জানতে চাইলে কি রং পেলাম ?

আমি নিরুত্তর, অপলক দৃষ্টিতে চেয়ে আছি..


তুমি উদাস কণ্ঠে জানিয়ে গেলে...

যে দিন আমার শুন‍্য হাতে রামধনু খুঁজে পাবে তোমার দৃষ্টি ,

সেদিন আবার ফিরে আসব আমি....

Loading comments…