120Log inSign up
by Nityananda Banerjeeবঙ্কিম স্মরণে
Details


বঙ্কিম-স্মরণ

তব চরণপদ্মে বিকশিত মম

হৃদয়-মৃণাল রাশি,

চমকিত আঁখিপল্লবদাম,

হে মহামহিম ঋষি।

নবজাগরণে উত্থিত লহর,

আনন্দমঠে কাটাইনু প্রহর,

'বন্দে' ছন্দে সজ্জিত সমর,

সম্রাটোচিত প্রেম ভাষী ।

ললাটে 'চক্রবর্তী' রেখা,

বঙ্কিম ভাবগম্ভীর লেখা,

শিরস্ত্রাণে নয়নের দেখা,

প্রণাম পদে রাশি রাশি।


Loading comments…