ঘন তমশার মাঝে
ঘুম যবে ভাঙালে
অঞ্জলি ভরে দিও
জ্যোৎস্নার ফল্গুধারে,
শুদ্ধতা দিও দেহমন প্রাণ জুড়ে
প্রিয় তব আশিষ মেখে শীষে
অন্তর হতে যেন প্রেমের শিশির ঝরে পড়ে।
একবার অবগাহন করতে দাও
যেখানে চলছে বয়ে তোমার শিরায় শিরায়
কাকচক্ষু মালিনীর ঢেউ।
ঐ যে অতলান্ত বিশাল সমুদ্র বক্ষে
ঘুমিয়ে রয়েছে সুসুপ্ত নিশ্চল দেহ
জ্বলে উঠুক ধ্রুবতারকার মত
উদারতার ছটাক কিরণ দিও
বিশুদ্ধ নির্মল হব অন্তর ধুয়ে।
Comments
Loading comments…