এই মুহূর্তে আমি তোমায় সব দেবো
লজ্জা ভালোবাসা অনাবৃত শরীরের
লবণাক্ত স্বাদ,
যদি তুমি একববার বলো
তুমি আমার---শুধু আমার
বুকে গভীরে থাকা
সুপ্ত অহংকার।
আমার এই দেহটাকে মন্থন করে
তুমি অঞ্জলি ভরে সুধামৃত পান করো
গভীর ভাবে খুঁজে নাও যত গুপ্তধন
বিনিময়ে রেখে যেও
তোমার শরীরী গন্ধ আর হৃদয় স্পন্দন।
Comments
Loading comments…