120Log inSign up
by Sukumar Royকি মুস্কিল !
Details

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,

সরকারী সব অফিসখানার কোন্ সাহেবের কদর কত ৷

কেমন ক'রে চাট্‌নি বানায়, কেমন ক'রে পোলাও করে,

হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক'রে ৷

সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা,

পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা ৷

সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায়—

পাগলা ষাঁড়ে কর্‌লে তাড়া কেমন ক'রে ঠেকাব তায় !

Loading comments…