প্রাপ্তি
আমি প্রতিটি সকালে শুনি তোমার পায়ের
নুপুর ধ্বনি, ঘুম ভেংগে
দেখি তুমি নেই, আছে
তোমার গন্ধ, তোমার
চুড়ির টুং টাং আমার হৃদয়ে তোলে তুফান,
জীবনের মুহূর্তগুলো হয়ে ওঠে অসম্ভব সুন্দর,
অনুভব করো আমার হৃদয়ের
ভালোবাসা, সেটাই আমার
জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
Comments
Loading comments…