তিনি আছেন তিনি থাকবেন হৃদয়ের নীড়ে
স্নিগ্ধ পদ্মের মত ফুটে ওঠেন তিনি
আনন্দের আলোকে মঙ্গল আলয়ে
খাঁচার পাখি বনের পাখির অবিরাম কানাকানি
জীবন খোঁজে আগুনের পরশমণি।
আমার চেতনার রঙে চিরসবুজ তিনি
জীবনের অচলায়তনে একাকী প্রতীক্ষায়
রাজার চিঠি - তিমির বিনাশী উদার অভ্যুদয়
জীবন মালঞ্চের গোলাপগুলি যখন ঝরে যায়
নবীন বসন্ত হয়ে তিনিই থাকেন জীবন শোভায়।
Loading comments…