এক যে ছিল বোকা রাজা ভীষণ বদমেজাজি
কথায় কথায় উঠত রেগে বলত হতচ্ছাড়া পাজি
তাকে নিয়ে জেরবার হত যত মন্ত্রী পারিষদ
ভয়ের চোটে পালিয়ে যেত বেবাক সভাসদ্
কখনও আবার বলত রাজা তিনি জ্ঞানের ভান্ডার
যে কোন বিষয়ে ব্যুৎপত্তিতে নাকি জুড়ি মেলা ভার
ভুল যদি ধরত কেউ পেত ভীষণ সাজা
রাজার ভুল ধরার সাহস করবে কেন প্রজা
কিন্তু আবার থাকত যদি মেজাজটা ফুরফুরে
উপহারের থালি দিয়ে সাজিয়ে দিত ভরে
ধূর্ত লোকে এই কথাটা বুঝত সবার আগে
স্তাবকতায় ভরিয়ে দিয়ে ইনাম লুটত ভাগে
Comments
Loading comments…