দুশো বছর ব্রিটিশ শাসন,
করেছে নানান অনাচার
যন্ত্রনাতে ছিলো দেশবাসী,
পেয়েছিলো অনাহার
পীড়িত মানুষ উঠলো জেগে
মাতৃভূমির স্বার্থে,
ব্রিটিশ তখন পারেনা খুঁজতে
লুকাবে কোন গর্তে
পরাধীনতাকে সঙ্গে নিয়ে
বৃটিশ শাসন গেল,
ভারত মায়ের বীর সন্তানদের জন্যে
ভারতে স্বাধীনতা এলো |
Comments
Loading comments…