120Log inSign up
by AYAN DEYযে কটা দিন
Details

যে কটা দিন তুমি আগুন জ্বালাও ,

বাঁচি যেন আগুনপোকা হয়ে হয়ে ;

আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥

শীতের আদর যেন ছুঁয়ে ছিলো

বালাপোষে তোলা ঢেউগুলো হয়ে হয়ে ;

আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥

তোমার ধোঁয়ার খেলা ঢাকছে আমার শহর ,

কারভাঁয় লুকিয়েছিলাম চেনা পরশপাথর ।

স্বপ্নগুলো ঝুলছে থেকে লেকটাউনের ঘ​ড়ি ,

তোমার ব্র্যান্ডেড গল্প তবে এমন কি আহামরি ?

আটতলা বাড়িগুলোই আমাদের আশা মুছে দেয় ;

যেভাবে বাদামখোসা উড়িয়ে দাও ,

ওড়াও তেমন আমার মনে ভালোবাসা ;

আমার চোখে তাই আজও আশা বাকি আছে ॥

Loading comments…