Loading…
গল্পটিতে বন্ধুত্বের সুন্দর ছবি আঁকা হয়েছে। ছোট থেকে একসাথে বড় হওয়া তিতির আর অনাবিল সময়ের স্রোতে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। একদিকে স্বচ্ছল পরিবারের তিতির সাফল্যের বেড়া পার করে বিদেশে কর্মরতা অপরদিকে দুঃস্থ অনাবিল পড়াশোনা ছেড়ে চায়ের দোকান দিয়েছে। হঠাৎ ধরা পড়ে তিতিরের কঠিন রোগ। দেশে ফিরে আসে সে। অনেক লড়াইয়ের পর অবশেষে কিডনি প্রতিস্থাপনের জন্য ডোনার পাওয়া গেল। নার্স এসে তিতিরের হাতে ধরিয়ে দিয়ে যায় একটি খাম? কি আছে ওই খামে?
Comments
Loading comments…