
মাঝরাতে একটা ছোট স্টেশনে জল ভরতে নেমে বিপর্যয়ের মুখে পড়েন গল্পের কথক। প্ল্যাটফর্মে পা পিছলে পড়ে যাওয়ার ফলে ট্রেন মিস্ করে ফেলেন তিনি। কিন্তু তার চেয়েও অদ্ভুত ব্যাপার, মাটিতে আছড়ে পড়ার ঠিক পরের মুহূর্তেই আশেপাশের সমস্ত দৃশ্য এক নিমেষে পাল্টে যায়। যেন কোনও অলৌকিক উপায়ে সবকিছু পরিণত হয়েছে সত্তর-আশি বছর আগেকার দৃশ্যপটে। কোথায় এই রহস্যের উৎস? কী এই স্টেশনের ইতিহাস? সব প্রশ্নের উত্তর পেতে হলে পড়ুন "বকুলডাঙা হল্ট"
Loading comments…