Loading…
ফেসবুকে লেখাচুরি এখনকার দিনে উল্লেখযোগ্য অপরাধ। লেখক সুনিপুণভাবে প্রত্যেকটি ঘটনা রহস্য গল্পের মত সাজিয়েছেন। পত্রিকায় বেরোনো প্রখ্যাত সাহিত্যিক রেহানের দিকে আঙ্গুল ওঠে কবি তথাগতের। গল্পটি নাকি রেহান চুরি করেছেন। রেহান যার বই বাজারে এলেই হাজার কপি প্রি বুকিং হয়। চার মাস আগে পাঠানো তথাগতের গল্প পত্রিকায় বেরিয়েছে রেহানের নামে। দিঠি পত্রিকার অফিসে গিয়ে মেইল চেক করে। ফেসবুক ঘাঁটাঘাঁটি করে। মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সকলকে ডাকে দিঠি অপরাধী কে সে জেনে গেছে। কে কিভাবে এই অপরাধ করলো?
Comments
Loading comments…