"রজনীগন্ধা" একসাথে বলে উঠল নিশা আর সুবাসের আনন্দঘন ভেজা গলা। ওরা যে বহুবছর আগেই এই নামটা ঠিক করে রেখেছিল ওদের স্বপ্নের বাড়ির জন্য। নিশার নাম থেকে 'রজনী' আর সুবাসের নাম থেকে 'গন্ধ' শব্দের মিলনে গড়ে উঠেছিল সেদিন সেই প্রেমের প্রাসাদের নাম। ওদের একসাথে বলা শব্দটা শুনে এশা আর অদ্রিজ মুগ্ধ হয়ে তখন আবার নতুন করে অনুভব করল 'প্রেম' শব্দটাকে।
Loading comments…