আজ এক কাস্টমারের কাছ থেকে পেমেন্ট আনতে গিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছিল শুভ, এমনিতেই ওর ঠান্ডা লাগার ধাত তার ওপর আবার বৃষ্টি… মাথাটা যন্ত্রনায় ছিঁড়ে যাচ্ছে, নিশ্বাসও ভারী হয়ে আসছে, জ্বরটা চলেই এলো মনে হয়! অসুস্থতার সময় একা থাকলে মানুষের বোধহয় সবচেয়ে বেশি অসহায় লাগে নিজেকে, শুভরও তাই লাগছে এখন।
Loading comments…