Loading…
ছোট্ট মেয়ে তোড়া জানে যারা জীবন থেকে হারিয়ে যায় তারা আকাশের তারা হয়ে যায়। তাই একমাত্র চিঠির মাধ্যমেই তাদের কাছ পৌঁছনো সম্ভব হয়তো---- পিতৃহারা তোড়া তার খারাপ লাগার ঝাঁপি খুলে বসেছে এই চিঠির মাধ্যমে। তোড়াকে তার ছোট থেকে জমানো সব স্মৃতির হাত ছেড়ে নতুন করে পথ চলতে হচ্ছে। সকলের আদরের তোড়া আজ এক মুঠো খাবারের জন্য স্কুলের মিড ডে মিলের ভরসায়। ছুটির দিনে খাবার জোটে না। এক চিলতে আশ্রয়ের বিনিময়ে তার শৈশব নিষ্পেষিত হচ্ছে নরখাদকের হাতে। সমাজের রক্তচক্ষু প্রতিনিয়ত শাসন করে চলেছে নিষ্পাপ শৈশবকে....
Comments
Loading comments…