আজ সকাল থেকেই রক্তিমের মুখ ভার হয়ে আছে। তার পিছনে কারন হলো হিয়া! রক্তিম হিয়াকে একটা রিকুয়েস্ট করে চলেছে সকাল থেকে, কিন্তু! হিয়া তা মানতে নারাজ! তাই অভিমান করে রক্তিম দাঁড়িয়ে আছে ঘরের জানলার কাছে।
হিয়া গুটিগুটি পায়ে ঘরে ঢুকে চায়ের কাপটা রেখে পিছন থেকে রক্তিমকে জড়িয়ে ধরলো।
--রক্তিম কোন রকম অবাক হয় নি কারন রক্তিম আগেই বুঝতে পেরেছিল হিয়া ঘরে এসেছে। হিয়া আশে পাশে থাকলে রক্তিম অনুভব করতে পারে হিয়ার গায়ের গন্ধ, আর তার সাথে ওর হাতের চুড়ির আওয়াজ। রক্তিম কোনো কথা না. বলে ঐ. ভাবেই দাঁড়িয়ে রইল আকাশের দিকে চেয়ে। ডিসেম্বর মাসের শেষ দিন তাই সূর্য অনেক আগেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে, কিন্তু বাইরে আজ পুরোপুরি অন্ধকার নেমে আসেনি, কৃত্রিম আলোয় আলোকিত হয়ে আছে চারিদিক, আজ আলোয় আলোয় সেজে উঠেছে গোটা শহর, পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে ভালোবেসে গ্রহন করার জন্য!
হিয়া আদুরে গলায় বলল, কি হল এখনও অভিমান কমেনি?
রক্তিম কোনো উত্তর দিলনা চুপচাপ দাঁড়িয়ে রইল।
-হিয়া বলে উঠল, আমি কি.একবারও বলেছি তোমার সাথে যাবনা তোমার কিনে দেওয়া ড্রেস পড়বনা! আমি তোমার আনা ড্রেস পড়ে তোমার হাত ধরে পার্টিতে যাব।
রক্তিম এবার হিয়াকে নিজের থেকে ছাড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার আনা ড্রেসের সাথে তোমার এই সাজ মানাবে? আর আমি যে ভাবে সাজতে বলছি সেইভাবে তো তুমি সাজবেনা! মনের মধ্যে হাজারটা কুসংস্কার ঢুকিয়ে রেখেছো! আমার কিছু বলার নেই? তোমার যা খুশি তাই করো! এই বলে রক্তিম চায়ের কাপটা হাতে নিয়ে ঘর থেকে বেড়িয়ে গেল।
হিয়া এক গাল হাসি নিয়ে, রক্তিমের কিনে আনা ওয়েস্টার্ন ড্রেসটা নিজের গায়ে ফেলে আয়নায় দেখতে লাগল। আর মনে মনে বলে উঠল সত্যি! পছন্দ আছে! হিয়া ড্রেসটা পড়ে খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলল রাত্রের পার্টির জন্য। সাজা হয়ে গেলে হিয়া রক্তিম..... রক্তিম করে ডাকতে লাগল ঘর থেকে।
-রক্তিম ঘরে ঢুকে হিয়াকে দেখে অবাক হল!!!! আর মনে মনে বলে উঠল, খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে, রক্তিম হিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষন অপার মুগ্ধতা নিয়ে, তারপর হিয়াকে বুঝতে না দিয়ে বলল কি হয়েছে ডাকছো কেন?
হিয়া রক্তিমের কাছে এগিয়ে গিয়ে বলল কেমন লাগছে আমাকে?
রক্তিম বলল সবসময় যেমন লাগে তেমন লাগছে, অন্য রকম সাজোনি! তাই অন্য রকম কিছু লাগছেনা!
-হিয়া রক্তিমের চোখে চোখ রেখে বলল, সে ঠিক আছে ড্রেসটা পড়ে কেমন লাগছে বলো?
রক্তিম বলল ভালো.
হিয়া মুখটা করুন করে বলল, শুধু. ভালো.. আচ্ছা তুমি রেডি হয়ে নাও, তোমার সবকিছু আমি গুছিয়ে দিয়েছি।
রক্তিম হু...... বলে নিজের জিনিষ কটা নিয়ে রেডি হতে লাগল।
তারপর দুজন একসাথে বেড়িয়ে পড়ল। গাড়িটা এসে থামল একটা মস্ত বড় হোটেলের সামনে। হোটেলটা খুব.সুন্দর করে সাজানো, গাড়ি থেকে নেমে রক্তিমের হাত ধরে হিয়া এগিয়ে চলল ভিতরের দিকে, সত্যি ভিতরের পরিবেশ বড়ই অদ্ভুত! অালো অাঁধারি পরিবেশ, একদিকে ডিজে বাজছে, আর একদিক জুড়ে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখা, একটা সাইডে ড্রিঙ্কসের ব্যাবস্থা, আর সবাই শর্ট ড্রেসে নিজেদের সাজিয়ে তুলেছে, এই আলো আধাঁরিতে সবাই কে কেমন মোহময়ি লাগছে। কেউ কেউ নিজেদের পার্টনারের সাথে মিশে কোমর দুলিয়ে ডান্স করছে!আবার কেউ কেউ একাই পাগলের মত নেচে চলেছে।
রক্তিম হিয়ার কানে কানে বলল দেখেছো সবার সাজ পোশাক!এখানে তুমি. পুরো বেমানান, এর জন্য বলে ছিলাম তোমাকে সকাল থেকে!কিন্তু তুমি তো আমার কথা শুনবে না!!!!! নিজে যেটা ঠিক করবে সেটাই করবে!!!!আমার মান সম্মানের ব্যাপরটা একটুও ভাবলেনা!!!!
হিয়া হাসতে হাসতে বলল, সবার মত সাজলে কেউ নোটিশ করবেনা যেহেতু.আমি আলাদা সেজেছি তাই. সবাই ভালো করে লক্ষ করবে.... তোমার বউকে, বুঝলে মিস্টার.হাবি.
রক্তিম বিরক্তি নিয়ে বলল, যা খুশি কর তোমাকে কিছু বলে লাভ নেই!রক্তিম হিয়াকে ওর সমস্ত বন্ধু এবং ওদের ওয়াইফদের সাথে পরিচয় করিয়ে দিল। এবং নিজে বন্ধুদের সাথে চলে গেল ড্রিংকস করতে।
হিয়াকেও ওরা ড্রিংকস অফার করলো, কিন্তু! হিয়া ড্রিংকস করেনা তাই নাকরলো, এই নিয়ে সবাই একে অপরের মুখ চাওয়া চায়ি করে অল্প হাসল।
যত রাত বাড়তে লাগল তত পার্টি আরও জমতে লাগল, ইতিমধ্যে হিয়ার কানে অনেক গুলো কথা এসেছে, যেমন গাঁইয়া. আন স্মার্ট. ব্যাগডেটেট চিন্তা ধারা ইত্যাদি. ইত্যাদি!
---------------বারোটা বাজতে আর পনেরো মিনিট বাকি, হঠাৎ মাইকে একটা আওয়াজ ভেসে আসল প্লিজ কিপ অ্যাটেনসন লেডিস.অ্যান্ড.... জেন্টালম্যান সবাই সেই আওয়াজের উৎসের দিকে চেয়ে দেখল, আর রক্তিম অবাক হল কারন আওয়াজ টা হিয়ার।
হিয়া বলতে শুরু করল, আমি এসে থেকে লক্ষ্য করছি এবং শুনছিও! আমি নাকি গাঁইয়া, আন স্মার্ট ব্যাকডেটেট কারন! আমি আমার সিঁথির সিঁদুর, হাতের শাখা, পলা, লোহা খুলে বা মুছে আসিনি তাই! আমার স্বামীর ক্ষতি হবে ভেবে আমি এই গুলো করতে পারিনি তা কিন্তু নয়!আমিও মনে মনে বিশ্বাস করি এগুলোর সাথে স্বামীর মঙ্গল, অমঙ্গল জড়িয়ে থাকেনা এগুলো কুসংস্কার! আমি খুলিনি কারন.এই শাখা, পলা, সিঁদুর এইগুলো আমার গর্ব, আমার অহংকার, আমার ভালোবাসার প্রতীক তাই! যেদিন এইগুলোর মধ্যে একটাও থাকবেনা সেইদিন সব খুলে ফেলবো তার আগে নয়। আর এইগুলো পড়লেই যে.আমি গাঁইয়া! আর না.পড়লে স্মার্ট এই ধারনাটা কিন্তু ভুল!
হিয়ার কথাগুলো বলার সাথে সাথে চারিপাশের পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠল, সবার মুখের হাসি কিছুটা হলেও দমে গেল।
তাই সবকিছু ঠিক করতে হিয়া আবার বলে উঠল, আচ্ছা অনেকক্ষন ধরে আপনারা আমার কথা শুনলেন, এরজন্য থ্যাঙ্ক.. ইউ..। আর পাঁচমিনিট বাকি আছে নতুন বছর পড়তে তো.. লেটস.. এনজয়, অ্যান্ড অলসো.....স্টার্ট.... কাউন্টডাউন। হিয়া মাইকটা ডিজের লোকেদের হাতে দিয়ে দিল, চারিদিক থেকে হাততালি ভেসে আসল আর তার মাঝে একটা সিটি!আর সিটিটা দিচ্ছে রক্তিম নিজে।
-কিছুক্ষনের মধ্যে সবাই এক সাথে বলে উঠল হ্যাপি..... নিউ..... ইয়ার। রক্তিম হিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, হ্যাপি..... নিউ..... ইয়ার... মাই.... লাভ। আই.... লাভ.... ইউ.... সো.... মাচ। আর তুমি যেরকম সেই রকম থেকো!!!! আমি আর কোনদিন তোমাকে চেঞ্জ হতে বলবোনা!
----------হিয়া রক্তিমের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আই.... লাভ..... ইউ..... টু......অ্যান্ড.... হ্যাপি.... নিউ....ইয়ার.... মাই ডিয়ারেস্ট...... হাবি।
আকাশে তখন নানা রঙের অতশবাজি ফেটে চলেছে, আর সেই বাজির রঙ বেরঙের আলো দিয়ে আকাশের গায়ে লেখা হচ্ছে হ্যাপি.... নিউ..... ইয়ার। তার সাথে চারিদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে একটাই শব্দ হ্যাপি.... নিউ..... ইয়ার। রক্তিম আর হিয়া একসাথে সেই আকাশের দিকে চেয়ে আছে। আবার একটা নতুন বছর শুরু হল তবে কুসংস্কারকে সাথে নিয়ে নয় ভালোবাসা কে.... সাথে নিয়ে
Loading comments…