" ম্যাডাম ....." চমক ভাঙ্গে যেন এশার । টাকাটা তাড়াতাড়ি বাড়িয়ে দেয় । কি করবে কিছু খুঁজে পায় না । মুখটা তুলতেও পারে না কারণ ওর চোখ দুটো আষাঢ়ের আকাশের মতোই মেঘলা হয়ে আছে । তাড়াতাড়ি দ্রুততার ভান করে এক হাত দিয়ে শাড়ির প্যাকেটটা খুলে ফেলে , সেটা যেন নাড়াচাড়া করছে এই ভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ।
Loading comments…