“তুই কি সূর্য স্যারকে ভালবাসিস?” “এটা আবার কেমন প্রশ্ন। আমি স্যারকে শ্রদ্ধা করি। তিনি আমাকে এতো সুন্দর করে অঙ্ক বুঝিয়েছেন যে এখন আমার অঙ্ক ভীতি চলে গেছে। এখন আর অঙ্ক করতে আমার খারাপ লাগে না” “ও তুই স্যারকে ভালোবাসিস না। আমি তো অন্যরকম শুনেছিলাম তাই...” “কিন্তু তুই এ কথা জিজ্ঞেস করছিসই বা কেন? আমার ভালোবাসা আছে কিনা জেনে তুই কি করবি” “আমি যে তোকে ভালোবাসি”
Loading comments…