পার্টির দাদাও একবার নিবারণের চিৎকারে পেছন ফিরে দেখল তখন। তারপর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ফিরে গেল নিজের পথে। নিবারণের এক ঝলক সে রাজার দিকে চেয়ে মনে হল তখন, মুকুটবিহীন দশানন যেন। লঙ্কাপুরীর মতো এদিকওদিক জুড়ে পোড়া আতঙ্কিত স্থান ত্যাগ করে সবাই তখন রাজার পিছু পিছু ছুটে আত্মরক্ষায় ব্যস্ত। কারো এতো সময় নেই এখানে, নিজের প্রানের নিরাপত্তার বাইরে কিছু ভাববে। এমনকি ফিরে তাকানোর জন্য সময়টুকুও নেই।
Loading comments…