120Log inSign up
by Debahuti Bhattacharyaধর্ম
Details

এক রাশ গভীর ভাবনা চোখের কোণে জমেছে ।

ভাষা গেছে হারিয়ে, হ​য়ে গেছে জল ।

আজ সকল ছন্দ হারিয়ে আমি -

খোলা আকাশের উন্মুক্ত পাখি হলাম।

কিন্ত মাঝে মাঝে ভয় লাগে,

ডানা দুটো থাকবে তো ?


উড়তে উড়তে নিরুদ্দেশ পথে পাড়ি দিলাম ।

অজানা ভ​য়, দুশ্চিন্তা, আতঙ্ক দানা বাঁধে...

এরকম কবিতা এই প্রথমবার লিখছি ~

আনন্দ - দুঃখ মেলানো এক অদ্ভূত ব্যাপার ॥

দুঃখটাই বেশীরভাগ মন জুড়ে রয়েছে ---

দুঃখতেও তো মানুষ কবিতা লেখে , তাই না ?


স্বপ্নাটাকে আজ একটা বিলাসিতা বলেই মনে হ​য়

আর একার বলতে কিছুই নেই,

শুধু এই মন টুকু ছাড়া ।

আমি আমার মতোই থাকব ;

সেখানে অন্যের প্রবেশ নিষিদ্ধ :

তাতে কেউ কিছু মনে করলেও আমার কিছু করার নেই।


আমি ঝাঁকের কই হতে পারবনা

হতেও চাইনা এমনকি

একা থাকব তাও ভাল,

যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যের সুরে সুর মেলাতে পারবনা ,

"কারণ, এটাই আমার ধর্ম" ॥

Loading comments…