Loading…
দাদা আমি কবিতা লিখি, আমার আপনার কথা, ছন্দ দিয়ে গল্প বলি, চাওয়া পাওয়া, প্রেম, ব্যথা। না! না ! আমি পরিচিত নই, বই কাটেনা বাজারে, আমার লেখা ছাপেনা কাগজ, চর্চা হয়না হাজারে। আমি লিখিনা কোনো আলোচিত গান, নাঁকি শুরে কেউ গাইবে, আমি ভাবিনা কভু কেউ কখনো আমার সইটা চাইবে। শঙ্খ, জয়, শ্রীজাতরা ডাকেনা নৈশভোজে, বিরোধী, শাসক সবাই আমার কবিতার ভাষা বোঝে। আমার বাংলা মধ্যবিত্ত, ভাত, ডাল, মাছে তুষ্ট আমার ভাষা সাম্যবাদী, হতে পারো তুমি রুষ্ট। আমার ভাবনা দুই কামরার নোনাধরা ঘরে লালিত, আমার সৃষ্টি বাস্তবতার পতিতালয়ে পালিত। আমার রচনা, লাগে খুব চেনা, আয়নায় মুখ দেখা, আমার গল্প, আত্মকল্প, সহস্র মাঝে একা। আমার পরিধি সরলতা খোঁজে, বিকৃত এই চিত্তে, সত্যিগুলোয় জমছে ধুলো,কিলোদরে বেকে মিথ্যে।